সোমবার, ৬ জুলাই ২০২৬

হালিশহরে ১০ হাজার কেজি অবৈধ চা জব্দ, ২ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের হালিশহরে রাজধানী ফুড প্রডাক্টস নামে একটি চা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

এ সময় নিলাম বহির্ভূতভাবে ক্রয়কৃত ১০ হাজার কেজি চা (২০০ বস্তা) ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ এবং ৩টি ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে প্রতিষ্ঠানটি অবৈধভাবে চা বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

আজ সোমবার (২৮ আগস্ট) হালিশহরের মোল্লাপাড়ায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী। এসব নানা ধরনের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তিনি আরও বলেন, চা ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল লাইসেন্স নিয়ে ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে বৈধভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনাও প্রদান করা হয়।

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...