শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবার ওমরাহ করতে যাচ্ছেন রাখি, দোয়া চাইলেন

- Advertisement -
Single page 1st Paragraph

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধহস্ত তার। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের মিরচি গার্ল।
বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গয়না চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিল গ্রেপ্তারও হন।

তবে সব বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে সৌদি আরবে উড়ে গেলেন রাখি সাওয়ান্ত। শুক্রবার (২৫ আগস্ট) সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী।

রাখি সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বিমানে বসে আছেন রাখি। তার পরনে বোরকা ও হিজাব। এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।

প্রসঙ্গত, গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...