মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে অস্ত্র উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বৈরাগী ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার দক্ষিণ গরুয়া পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শিহাবুল ইসলাম (১৯) ও একই এলাকার নবী হোসেনের ছেলে মো. জায়েদ (১৯)। চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, কর্ণফুলী থানার বৈরাগী ইউপি এলাকায় অস্ত্র কেনা-বেচার জন্য কিছু লোক অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার শিহাবুল ইসলামের কোমর থেকে ১টি অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা অস্ত্র হেফাজতে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে পারে নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এই অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করতো বলে জানায় র‌্যাবের এই কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...