সোমবার, ১৫ জুন ২০২৬

স্বাস্থ্য সমস্যার সংকট মোকাবেলায় গবেষকদের গুরুত্ব অপরিসীম : এমপি নোমান

- Advertisement -
Single page 1st Paragraph

গবেষণা সংস্থা ডিজিজ বায়োলজি অ্যান্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ (ডিবিএমই) এবং নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং, রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাবরেটরির (এনরিচ) উদ্যোগে সমপ্রতি অনুষ্ঠিত হয়ে গেল দুই সপ্তাহব্যাপী ‘মেটজিনোমিবক্স, নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং, ডাটা এনালাইসিস’ শীর্ষক কর্মশালা। গতকাল বুধবার মেহেদীবাগস্থ প্রহর মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোমান আল মাহমুদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, সিভাসু প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকি, চবি মেরিন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী। সভাপতিত্ব করেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রসমূহের মধ্যে অন্যতম প্রধান ক্ষেত্র হল বিজ্ঞান ও গবেষণা। দেশে যত বেশি সামপ্রতিক বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা হবে তত বেশি সমস্যার সমাধান বেরিয়ে আসবে। জিনোমিঙ গবেষণা মানব শরীর ও জীবিত বস্তুর গভীর রহস্যকে অনুধাবন করতে এবং তার পেছনের কারণ নির্ণয় করতে ভূমিকা রাখে।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, যে কোনো মহামারী মোকাবেলায় জিনোম ও অণুজীব নিয়ে গবেষণা খুব প্রয়োজন। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গবেষণার অবকাঠামো বাড়াতে হবে।

প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য দেন, সৌরভ সাহা জয়, সুমাইয়া হাফিজ রিয়ানা এবং আঞ্জেসু পাল। এতে চবি, চমেক, ইউএসটিসি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, আইআইইউসির ৫০ জন গবেষক অংশ নেয়। প্রশিক্ষক ছিলেন মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. হামিদ হোসেন, আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মুহাম্মাদ জুবায়ের, সিভাসুর অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকি এবং চবি অধ্যাপক ড. আদনান মান্নান।

কর্মশালা উদ্বোধন করেন চমেকের ডায়বেটিস ও হরমোন বিভাগের প্রধান ডা. ফারহানা আকতার।

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...

সর্বশেষ

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির ঘোষণাকে...