মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে শ্রমজীবিদের মাঝে ১৫ টাকায় প্রায় ৬০০ টাকার বাজার

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে মাত্র ১৫ টাকায় ৬০০ টাকার বাজার করার সুযোগ পেলো ২০০ শ্রমজীবী পরিবার।
মোবাশ্বিরা ফাউন্ডেশনের এ কার্যক্রমে এক টাকায় ১ কেজি চাল, ৪ টাকায় ১ কেজি ডাল, ৫ টাকায় ১ লিটার সয়াবিন তেল, ১ টাকায় ১ কেজি লবণ, ২ টাকায় ১ কেজি আটা, ৬ টাকায় ১ টি মুরগি, ১ টাকায় ১ কেজি আলু, ২ টাকায় লাউ, ২ টাকায় মিষ্টি কুমড়া, ২ টাকায় ৬টি ডিমসহ ১১ ধরণের পণ্য থেকে ১৫ টাকায় পছন্দমতো পণ্য কেনার সুযোগ করে দেয়া হয়েছে।
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজসেবামূলক সংগঠন মোবাশি^রা ফাউন্ডেশন এ কার্যক্রম উপলক্ষে পূর্ব নাসিরাবাদে সামারা কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। একটি গোষ্ঠী আছে সবসময় এদেশের উন্নয়নকে পিছিয়ে দিতে চায়। জাতির পিতাকে খুন করার মাধ্যমে তারা এটা শুরু করেছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সফলতা ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নেয়া বুঝতে পেরেই স্বাধীনতা বিরোধীরা তাঁকে ঠা-া মাথায় হত্যা করে। ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গবন্ধুসহ পরিবারের ২৬ সদস্য ও স্বজন।
তিনি বলেন, নৌকা মার্কা ক্ষমতায় আসায় মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করে দেশ পরিচালনার সুযোগ দিবো আমরা। আজকে ১৫ টাকার বাজার কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। আলহাজ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী তাঁর প্রিয় কন্যার নামে এ উদ্যোগ গ্রহণ করেছেন। এটি প্রশংসনীয়।
প্রধান বক্তা আলহাজ মহিউদ্দিন বাচ্চু এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মর্যাদাবান জাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি ১৫ আগস্ট উপলক্ষে নিম্নআয়ের মানুষদের জন্য ১৫ টাকায় বাজার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। ওয়ার্ড যুবলীগ নেতা আনিসুর রহমান মানিক ও এসএম কায়েসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খয়রাতি মিয়া চৌধুরী, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, নাসিরাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইউনিট আওয়ামী লীগ নেতা শাহীনুল আলম, জাফর আহম্মদ, মো. হোসেন, মো. অহিদ চৌধুরী মুক্তি, এসএম মবিনুল হক মনিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা নিয়াজ মাখদুম ফারুকী।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...