সোমবার, ২৯ জুন ২০২৬

স্কুল পাস করেই এমবিবিএস ডাক্তার!

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরের বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় “আর কে ড্রাগ হাউস” নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, স্কুল পাস করেই বনে গেছেন এমবিবিএস ডাক্তার! করেন জটিল রোগের অস্ত্রোপাচার। তবে ৭ বছর ধরে নিরীহ রোগীদের অস্ত্রোপচারসহ বিভিন্ন রোগের প্রতারণামূলক চিকিৎসা দিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি ভুয়া ডাক্তার জালাল হোসেনের।

জানা গেছে, আটককৃত মো. জালাল হোসেন (৩৪) বাগেরহাটের মোড়েলগঞ্জ বারইখালী গ্রামের মো. রুহুল আমিন হাওলাদারের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, বন্দর থানার কলসী দিঘীর পূর্বপাড় “আর কে ড্রাগ হাউস” নামের একটি দোকানের ভিতর কিছু ব্যক্তি ডাক্তারি প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারণা করে আসছে, এমন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি এসএসসি পাস করে জটিল রোগের চিকিৎসক হয়ে সার্জিক্যাল অপারেশন করে রোগীদের থেকে অবৈধভাবে টাকা আদায় করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...