সোমবার, ২৯ জুন ২০২৬

ইংরেজি সাইনবোর্ডে কালি লাগাচ্ছে চসিক

- Advertisement -
Single page 1st Paragraph

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড সরাতে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শুরুতেই এলিগ্যান্ট সিরামিকস নামে একটি প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড কালো কালি দিয়ে মুছে দেয় ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রে।

মঙ্গলবার দুপুরে কাজীর দেউড়ি মোড়ে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর আগে নগরের কাজীর দেউড়িতে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী সর্বত্র বাংলায় লেখা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, বাংলা ভাষার জন্য দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এত বছর পরও আমরা বাংলা ভাষাকে ভালোবাসতে পারিনি, হৃদয়ে ধারণ করতে পারিনি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিষয়টি আমাদের পীড়া দেয়। চট্টগ্রামে সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছি। ট্রেড লাইসেন্স ইস্যুর সময় সাইনবোর্ডে বাংলায় লিখতে বলেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সময়ে সচেতনার পাশাপাশি সতর্ক করে দিয়েছেন। কিন্তু এরপরও অনেকে কর্ণপাত করেননি। আমরা সবাইকে অনুরোধ করবো ভাষাকে ভালোবেসে এ কার্যক্রমে এগিয়ে আসতে। কেউ আইন অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নামফলকে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল চসিক। এছাড়া চসিকের ট্রেড লাইসেন্স শাখাকে সচেতন করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে আজ (মঙ্গলবার) থেকে আমরা অভিযান শুরু করেছি। প্রথম দিন কাজীর দেউড়ি মোড়ের এলিগ্যান্ট সিরামিক নামের একটি প্রতিষ্ঠানকে ইংরেজি নামফলকের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইংরেজি নামফলকে কালো রং লাগিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের এই অভিযান চলবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...