বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ১৬১ রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক মহিলা ও এক পুরুষ রোগীর মৃত্যু এবং নতুন করে ১৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪ দিনে ৯ ও ২২ দিনে ২৩ জনের মৃত্যু হলো।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত দক্ষিণ কাট্টলীর লক্ষ্মী মহাজন বাড়ির ৩৭ বছর বয়সী রতœা রাণী রায়কে গতকাল নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকালই তার মৃত্যু ঘটে। এমদাদুল হোসেন নামে ৩১ বছরের অপর পুরুষ রোগীও মৃত্যুবরণ করেন বেসরকারি এভারকেয়ার হাসপাতালে। সীতাকু- বাড়বকু- এলাকার মাদারিতলার বাসিন্দা এমদাদের ডেঙ্গু শনাক্ত হলে তাকে ২০ আগস্ট এভারকেয়ারে ভর্তি করানো হয়। একদিন পর এখানে তিনি মৃত্যুবরণ করেন। তিনিও এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। এ নিয়ে চলতি মাসের ২২ দিনে ২৩ ও এ বছরে ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮০ জন এবং বেসরকারি হাসপাতালে ৮১ জন। সরকারি হাসপাতালে ৮০ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬, জেনারেল হাসপাতালে ৬, বিআইটিআইডি’তে ১৪ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৭ জনে। এদের ২ হাজার ৮৪০ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ২৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৮৩ জন।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...