শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যে কোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরের দিকে রামগড় থানার আয়োজনে উপজেলা টাউন হলে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন।সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষা ককর্মকর্তা উম্রাচিং চৌধুরী।

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এসময়, রামগড় থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...