শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অফিসের আলোচনা সভা

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় তথ্য অফিসের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২২ আগস্ট সকাল ১০ টায় রামগড় উপজেলার খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানা উচিত এবং সে অনুসারে কাজ করতে হবে। শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-তরুন-যুব সমাজকে আত্ম নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. খুরশিদ আলম, পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন, আব্দুল মান্নান প্রমূখ। পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ,তৃণমূলের জনসাধারণ,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন এসময়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং উপস্থিত সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোকদিবস উপলক্ষে তথ্য অফিসের ব্যবস্থাপনার পোস্টার-পুস্তিকা বিতরণ, পিভিসি ব্যানার স্থাপন এবং আওতাধীন ৫টি উপজেলায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...