বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামা পৌরসভাকে ‘গ্রিণ সিটি’ ঘোষণা করা হবে :মেয়র জহিরুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। তাই বান্দরবান জেলার লামা পৌর এলাকার সড়কগুলোর দু’ধারে সৌন্দর্য বর্ধনে গাছ রোপনোর উদ্যোগ নেন পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।

শুধু তাই নয়, সৃজিত গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বেষ্টনীর কাজও চালাচ্ছেন সমান তালে। ইতিমধ্যে পৌরসভা ভবনের আশপাশের সড়ক, রুপসীপাড়া সড়ক সহ বিভিন্ন সড়কে সৃজন করা হয় কৃষ্ণচূড়া, রাধা চূড়া, সোনালো ও দেবদারু গাছে চারা। প্রতিদিনের মত সোমবারও সকালেও পৌরসভা এলাকার কলিঙ্গাবিল এলাকায় সরেজমিন এ কাজের তদারকি করেন পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র নির্দেশে এবং সহযোগিতায় এ কাজ চলছে। ইতিমধ্যে বিভিন্ন সড়কের দু’পাশের সৌন্দর্য় বর্ধনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। এসব সবুজ গাছের চারা বেড়ে সড়কের সৌন্দর্য় বাড়ানোর পাশাপাশি সবুজের সমারোহে আকৃষ্টি করবে দূর দূরান্ত থেকে আসা পর্য়টকদের। ভূয়শী প্রশংসা করে পথচারী মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, মো. সোহেল, মো. শাহ জাহান সহ অনেকে বলেন, পৌর ভবনের সামনের সড়কের পাশে লাগানো বেশ কিছু দেবদারু গাছের সবুজ সমারোহের সৌন্দর্য পথচারীদের আকৃষ্ট করছে। এ উদ্যোগের কারণে পৌরসভা মেয়রকে সবুজ প্রেমী বলা চলে।

এদিকে পৌর এলাকার আভ্যন্তরীণ সড়কগুলোতে গাছ লাগানো সম্পন্ন হলে লামা পৌরসভাকে আগামীতে “গ্রীণ সিটি ” ঘোষণা করা হবে বলেও জানান, মেযর মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ, ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ধান, সবুজ বাঁচাতে চাই সবুজ মন, সবুজে সবুজে এসো সাজাই জীবন’

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...