৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২০০৪ সালের একুশে আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও জননেত্রী আইভি রহমানের হত্যার প্রতিবাদের এবং বিচারের দাবীতে আলোচনা সভা ২১ আগষ্ট বাদে মাগরিব নয়ারহাট অন্যনা স্কয়ার মিলনায়তনে ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরি পরিষদের সদস্য আহমদ রিয়াজের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ মইনুদ্দিন।
সভায় তিনি বলেন, ২১ আগষ্ট জাতির জন্য কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। সেদিন নেতা কর্মীরা মানবঢাল হয়ে নেত্রীকে শুধু বাঁচাননি একটি জাতির স্বপ্নকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। আজকে জীবীত শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে পরিনত করেছেন। বাংলাদেশে উড়াল সেত, পদ্মাসেতু,মেট্রোরেল থেকে শুরু অনেক কিছু দৃশ্যমান যা আগে মানুষ স্বপ্নে ভাবত। নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, কক্সবাজার পর্যন্ত রেল সার্ভিস চালু হবে। এমনকি মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রেরণ করেছেন। বিশ্বের দরবারে বঙ্গবন্ধুর বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার রোল মডেলে পরিনত হয়েছে। তাই আজকের সভা থেকে শহিদ আইভি রহমানসহ যারা আহত, নিহত হয়েছেন তাদের শ্রদ্ধভারে স্মরণ করি এবং চিহ্নিত ষড়যন্ত্রকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি,বায়েজিদ থানা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ফেরদৌস, বায়েজিদ থানা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামসুল আলম, প্রধান বক্তা ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুস শাকুর ফারুকী, বিশেষ বক্তা ছিলেন পাঁচলাইশ ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আ‘লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, বক্তব্য রাখেন পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীগের সাংস্কৃতিক সম্পাদক সেলিম রনি,মোহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহরাব হোসেন মজুদদার, এ ইউনিট আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আবু, বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী এস এম ইয়াকুব আলী মাষ্টার, এ ইউনিট আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর আলম,পাঁচলাইশ ওয়ার্ডের কাযি মাওলানা নুরুল আবছার আলকাদেরী, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক গোলাম রসুল সাইফুল, সদস্য আবুল হাশেম ভতু, আবুল কালাম আবু, আব্দুল আউয়াল,খোরশেদ আলম, গোপাল দাশ, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ লোকমান, মুনছুর আলী, সাইফুদ্দীন শান্ত, চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য শাহাদু ল ইসলাম বাপ্পি, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক শহিদুল ইসলাম কামাল, ফয়েজ খোকন,মোহাম্মদ ওসমান,মোহাম্মদ খোকন, মোহাম্মদ সোহেল,সরকারি আশেকানে আউলিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ইফতেখারুল ইসলাম রিপন,নেজাম উদ্দীন বাদশা,যুবলীগ নেতা মোহাম্মদ পারভেজ মোহাম্মদ শাহজাহান কালু, ইসমাইল হোসেন জীবন,ফয়েজ আহমদ সাব্বির প্রমূখ।

