মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সেপ্টেম্বেরের মধ্যে বিমানবন্দর এলাকার সব সড়ক নির্মাণ ও সংস্কারের নির্দেশ চসিক মেয়রের

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক সংলগ্ন সব সড়ক নির্মাণ, সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বর্ষার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান সড়ক সংস্কার কার্যক্রম পরিদর্শনকালে মেয়র আজ এ নির্দেশ দেন।
তিনি নগরীর রুবি সিমেন্ট সংলগ্ন খালের পাশে সম্ভাব্য সড়ক নির্মাণস্থল পরিদর্শন করার পর বিমানবন্দর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল-সমৃদ্ধ চত্বর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।
এ সময় মেয়র বলেন, উদ্বোধনের অপেক্ষায় থাকা টানেল, বিমানবন্দর, বন্দর ও ইপিজেডের বাণিজ্যিক সম্ভাবনার সর্বোচ্চ সুফল ঘরে তুলতে এ এলাকাগুলোর সড়কের মান রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিমানবন্দর দিয়ে চলাচল করা মানুষের দৃষ্টিনন্দন ভ্রমণ নিশ্চিতে জোর দেওয়া হচ্ছে আমাদের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সৌন্দর্যবর্ধনে।
নগরীর গুরুত্বপূর্ণ এ মোড়ের নির্মাণাধীন চত্বরে থাকছে বাংলার ঐতিহ্যবাহী সাম্পানের ম্যুরাল। মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পরপরই শহরের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার যে পরিকল্পনা নিয়েছেন তারই অংশ বঙ্গবন্ধুর ম্যুরাল-সমৃদ্ধ এ চত্বর। প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে বিমানবন্দরের প্রবেশমুখে কর্ণফুলীর তীরে নির্মাণাধীন চত্বরে একটি জলাধারও থাকবে। এর ওপর বসানো হবে সাম্পান। আর থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। নদী থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধূরী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, প্রকল্প পরামর্শক প্রকৌশলী জীবন কৃষ্ণ দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মার্চ মাসে নগরীর বিমানবন্দর সড়ক ও ভিআইপি সড়ক দু’টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণে সিটি মেয়র রেজাউলের করা প্রস্তাবে সমর্থন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। নগরীর সল্টগোলা ক্রসিং থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত সড়ক এবং বিমানবন্দরের প্রবেশমুখ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মুখ পর্যন্ত ভিআইপি সড়ক দু’টোর নাম হবে ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’। এই দুই সড়কের সংযোগস্থল বিমানবন্দর সড়কের মোড়ে বসছে বঙ্গবন্ধুর ম্যুরাল।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...