মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৩ মহিলার মৃত্যু, হাসপাতালে নতুন ১০৩ জন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ মহিলার মৃত্যু ও সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১০৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ অঞ্চলে ডেঙ্গুতে ৪৪ জন মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে মিরসরাই জোরারগঞ্জের নাসরিন আকতার নামে ৩৭ বছরের এক মহিলা গতকাল বেসরকারি এভারকেয়ার হাসপাতালে মারা যান। তাকে গতকালই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নগরীর সদরঘাট এলাকার রাজলক্ষী শর্মা নামে ডেঙ্গু আক্রান্ত ৫৯ বছর বয়সী এক মহিলাকে ১৮ আগস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হলে ওইদিনই তার মৃত্যু ঘটে। একই এলাকার ২৪ বছর বয়সী রোমানা আকতারকে ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গতকাল তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হলো ৪৪ জন।
এদিকে, নতুন করে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ ডেঙ্গু রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩২ জন ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ৭১ জন। সরকারি হাসপাতালের ৩২ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, জেনারেল হাসপাতালে ৬ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬১১ জনে। এদের ২ হাজার ৬৯৪ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৯১৭ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৬২ জন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...