রবিবার, ১৪ জুন ২০২৬

চুয়েট ডায়গনস্টিক ল্যাবে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও চুয়েট মেডিক্যাল সেন্টারের সার্বিক সহযোগিতায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে “ডায়গনস্টিক ল্যাব” চালু করা হয়েছে। উক্ত ল্যাবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুলভ মূল্যে বিভিন্ন রোগনির্ণয়ক টেস্ট করার সুবিধা রয়েছে। প্রথম ধাপে ডেংগু, জন্ডিস, ডায়বেটিস, কিডনি, ব্লাড সুগার, রক্তের হিমোগ্লোবিনসহ ৮টি টেস্ট এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে ম্যালেরিয়া, টাইফয়েড, কোলেস্টোরেল, লিভার, হেপাটাইটিস-বি, বাতরোগসহ ১২টি টেস্ট করা যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন “চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ল্যাবের মেডিক্যাল যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে ৮৮ লক্ষ ৩৬ হাজার টাকা এবং ল্যাব রি-এজেন্ট বাবদ ব্যয় হয়েছে প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার টাকা।

২০শে আগস্ট (রবিবার)  সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র ৪র্থ তলায় স্থাপিত উক্ত ডায়গনস্টিক ল্যাবের শুভ উদ্বোধন করেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, মেডিক্যাল সেন্টারের কো-অর্ডিনেটর ডা. রাণী আকতারসহ বিভিন্ন বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, অফিস প্রধান, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও মেডিক্যাল সেন্টারের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...