মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গুতে নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ৮০ রোগী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশু ও এক নারী রোগীর মৃত্যু এবং নতুন ৮০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৭ আগস্ট নগরীর ইম্পেরিয়াল হসপিটালে সীতাকু- বিএম ডিপো এলাকার আড়াই বছরের আবদুল্লাহ আতাহার আহমেদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরিয়ম বেগম নামে এক মহিলা মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, আড়াই বছরের শিশু আবদুল্লাহ আতাহার আহমেদকে ২৮ জুলাই খুলশী এলাকার ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট তার মৃত্যু ঘটে। খাগড়াছড়ি এলাকার ৪০ বছর বয়সী মরিয়ম বেগমকে ১০ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখানে ১৭ আগস্ট তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দু’জনই ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১৯ দিনে ১৪ জন ও গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৮০ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন। সরকারি হাসপাতালের ৫২ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ১৭, জেনারেল হাসপাতালে ৭ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৮ জনে। এদের ২ হাজার ৬৬২ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ৮৪৬ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৮০ জন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...