রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আর নেই

- Advertisement -
Single page 1st Paragraph

বিশিষ্ট পদার্থবিদ ও একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিকিরণ বড়ুয়ার আত্মীয় রঞ্জন বড়ুয়া। তিনি জানান, তিনি ঢাকায় একা থাকতেন। গতকাল অসুস্থ বোধ করায় তাকে প্রথমে পিজি হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ল্যাব এইড হাসপাতালে নেয়া হলে সেখানে দিবাগত রাত পৌনে ১টায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ছিলেন। তার দুই মেয়ে। এক মেয়ে কানাডায় ও আরেকজন যুক্তরাজ্যে বসবাস করেন।

বিকিরণ প্রসাদ বড়ুয়া ১৯৪৩ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের আবুরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান।

তিনি ১৯৬০ সালে আবুরখিল অমিতাভ উচ্চ বিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে মাধ্যমিক সম্পন্ন করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এ কলেজ থেকে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৬ সালে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাত্ত্বিক পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে কলকাতার সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স থেকে অ্যাসোসিয়েটশিপ ডিপ্লোমা এবং ১৯৮২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সুনীল কান্তির তত্ত্বাবধানে পদার্থবিদ্যায় গবেষণায় পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...