বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলায় তিন মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে একাত্তরের যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের ওপর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অতর্কিত হামলা চালানো ও সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এতে গ্রেপ্তারকৃত ৪৮ জনসহ প্রায় ৩শ’ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার সময় আটককৃতদের বুধবার (১৬ আগস্ট) আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে পাঠানোর আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরআগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে নগরের খুলশী থানায় একটি এবং কোতোয়ালী থানায় দুটি মামলা করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াত ও শিবিরের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।
এদিকে, কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, ‘মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে আলমাস মোড় পর্যন্ত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা নিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এই ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ৪০ ও মহানগর জামায়াতের আমীর মো. শাহজাহানসহ পলাতক ২৫ জনসহ অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
এর আগে, মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে নগরের কাজীর দেউড়ি মোড় এলাকায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুমতি বিহীন সাঈদীর গায়েবানা জানাজা নামাজের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এসময় পুলিশ জমিয়তুল ফালাহর প্রধান গেট আটকে দিলে নেতাকর্মীদের সঙ্গে বাকবিত-ার ঘটনা ঘটে, এসময় পুলিশের ওপর হামলা চালায় তারা, এরপর ধাওয়া পাল্টা ও সংঘর্ষের সূত্রপাত হয়।

এই বিভাগের সব খবর

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দিতে প্রাথমিক সম্মতি জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অনুদানের আওতায় নগরের বর্জ্য সংগ্রহ...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে...

সর্বশেষ

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১৭৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী...

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি রকেট...