মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

‘এডিস মশা ধ্বংস করব–ডেঙ্গুমুক্ত নগর গড়ব’

- Advertisement -
Single page 1st Paragraph

‘এডিস মশা ধ্বংস করব ডেঙ্গুমুক্ত নগর গড়ব’ – স্লোগানে রিহ্যাব-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ ১৬ আগস্ট সকাল সাড়ে ১১টায় দেব পাহাড়, কলেজ রোড, চট্টগ্রামে সিপিডিএল গার্ডেনিয়া প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম।
এই প্রেক্ষাপটে জনস্বার্থে রিহ্যাবের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীতে রিহ্যাব সদস্যদের সকল নির্মাণাধীন প্রকল্পে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে। বর্ষা মৌসুমে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে নিয়মিত ফগার মেশিন দিয়ে এডিস মশা নিধন অভিযান চলমান থাকবে।
অভিযান শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বর্তমানে দেশের সর্বত্র বিশেষ করে শহরাঞ্চলে ডেঙ্গুজ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশ^ স্বাস্থ্য সংস্থাও বিশ^ব্যাপী ডেঙ্গুজ্বর প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এজন্য চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করার জন্য রিহ্যাবের পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পসমূহে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই ডেঙ্গু প্রতিরোধে সফল হব। এ সময় আবদুল কৈয়ুম চৌধুরী রিহ্যাব-এর এই উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে। প্রত্যেকের নিজ নিজ বাড়ি-ঘর পরিচ্ছন্ন রাখতে হবে, যেন এডিস মশা ডিম পেড়ে বংশ বৃদ্ধি করতে না পারে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাবের গৃহীত সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং রিহ্যাবের ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জি. দিদারুল হক চৌধুরী, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দীন, মোরশেদুল হাসান, এএসএম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, সিপিডিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...