বুধবার, ৮ জুলাই ২০২৬

কালামিয়া বাজারে বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

চটগ্রাম নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারে বাস-সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, জান্নাতুন মাওয়া (৪০), জিহাদুল ইসলাম (২৮) ও রাজিব (১৮)।

প্রত্যক্ষদর্শীদের জানান, মায়ের দোয়া সার্ভিসের বাসটি দক্ষিণ দিক থেকে যাত্রী নিয়ে শহরের দিকে তথা বহদ্দারহাটের দিকে আসছিলো। কালামিয়া বাজারের ওভারপাস থেকে নামার সময় বিপরীত দিক থেকে কয়েকটি গাড়ি উল্টোপথে আসছে দেখে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিজেই পাশের লেইনে গাড়ি ডুকিয়ে দেয়। এতে সিএনজি এবং মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

বাকলিয়া থানার এসআই শরিফুল বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় দুর্ঘটনার শিকার চারজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসকরা তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...