চট্টগ্রামে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪৮ মিনিট ৫২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেল ৫ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত বাংলাদেশ বর্ডারে সিলেট জেলার কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি অনুসারে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট থেকে ৪৩ কিমি উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার ও ভূটানে অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

