মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ডেঙ্গু পরীক্ষার কীট ও মশারি বিতরণ করলেন মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

রেড ক্রিসেন্টের সহায়তায় চট্টগ্রাম নগরীর সাতটি হাসপাতালের কাছে পাঁচ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট ও পাঁচশ মেডিকেটেড মশারি বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

রবিবার (১৩ আগস্ট) চসিক কার্যালয়ের কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। রেড ক্রিসেন্টের কীটের কারণে অনেক মানুষ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ পাবে।

রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম.এ ছালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রেড ক্রিসেন্ট। আমরা শিগগিরই নগরীর বেশি ডেঙ্গু সংক্রমণ হওয়া ২০টি ওয়ার্ডে ভলান্টিয়ারদের সহযোগিতায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব।

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, মেয়র মহোদয়ের নির্দেশনায় চসিকের পক্ষ থেকে এখন পর্যন্ত দেড় হাজার মানুষকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। আজকে যে কীটগুলো পেয়েছি সেগুলোও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য কাজে লাগানো হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, সরকারি-বেসরকারি সবগুলো সংস্থা একযোগে কাজ করে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসলেও চট্টগ্রামে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তাতে কিছুদিন পর আবারো ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশংকা তৈরি হয়েছে। এজন্য চট্টগ্রামের মেয়র মহোদয় মাত্র একদিনে কোরবানির বর্জ্য পরিষ্কারের জন্য যে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছিলেন সেভাবে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংসেও একটি বড় ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর পারভেজ, কাউন্সিলর পুলক খাস্তগীর, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরী, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মো. মোশরাফুল হক চৌধুরী পাভেল, মো. ইমতিয়াজ।

বিনামূল্যে দেয়া এ কীট ও মশারী গ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...