বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আলীকদমে সাইংপ্রা ঝর্ণায় উঠতে গিয়ে এক পর্যটকের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার আলীকদম উপজেলার একটি ঝর্ণায় উঠার সময় পা পিছলে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক পর্যটটের মৃত্যু হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে রবিবার বিকেলে মৃত পর্যটক আতাহার ইসরাক রাফির লাশ উদ্ধার করেন। এর আগে শনিবার বিকেলে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সাইংপ্রা ঝর্ণায় ঘটনাটি ঘটে। আতাহার ইসরাক রাফি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা শওকতুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপরূপ সৌন্দর্য্যে ভরপুর সবুজ অরণ্য ঘেরা পাহাড়ি উপজেলা আলীকদম।

এ উপজেলার সৌন্দর্য উপভোগ করতে ২৫ জনের একটি দল আলীকদম উপজেলাস্থ সাইংপ্রা ঝর্ণা দেখতে যান। এর মধ্যে ২১ জন ঢাকার পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিলেন। পাঁচ দিন আগে তারা ঢাকা থেকে ভ্রমনে বের হয়ে ১০ আগস্ট আলীকদম উপজেলায় পৌছায়। তারা ১১ আগস্ট উপজেলার দুর্গম পাহাড়ি দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে দেখতে গিয়ে আটকে পড়েন। এ পর্যায়ে সেখানে অবস্থানকালে অসাবধানতা বশত ঝর্ণায় উঠার সময় নিচে পড়ে শনিবার সন্ধ্যার দিকে মারা যান মোহাম্মদ রাফি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাত পুং ম্রো এ প্রতিনিধিকে জানান, ঘটনাস্থল উপজেলা সদর থেকে অনেক দুর্গম পাহাড়ি এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক বিছিন্ন থাকার কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে রবিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামের এক টুরিস্ট অপারেটরের মৃত্যু হয়েছে। স্থানীয় সেনাবাহিনীর সহযোগিতায় রবিবার বিকেলে মৃত পর্যটক রাফির লাশ উদ্ধার করে উপজেলা সদরে আনা হয়।

 

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...