শনিবার, ২৭ জুন ২০২৬

বোয়ালখালীতে জলাবদ্ধতা নিরসনে ইউ এনও’র অভিযান

- Advertisement -
Single page 1st Paragraph

কয়েক দিনের প্রবল বর্ষণ ও অতিবৃষ্টিতে শাকপুরাতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা নিরসনে কোদালা খালে অবৈধভাবে গড়ে উঠা দখলকৃত স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

গত ১০ আগষ্ট ( বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার শাকপুরা চৌহমুনী এলাকায় উচ্ছেদ অভিযানের ও খালের পুনঃ খননের নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন। এ সময় এস্কেভেটর দিয়ে এলাকার বাণিজ্যিকভাবে গড়ে উঠা ১২টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে বেশকিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার বাসিন্দা। বিশেষ করে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মামুন বলেন, খালে অবৈধ স্থাপানা ও ভরাটের কারনে ভারী বর্ষনে শাকপুরা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল ও কালভার্ট দখল করে অবৈধ স্থাপনা নিমার্ণ করা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে খালের ভরাট অংশ পুন:খনন করা হচ্ছে। তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসনে শুরু হওয়া অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তবে এর পুরোপুরি সুফল আসবে আগামী বর্ষায়। এসময় উপস্থিত ছিলেন শাকপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক,মো.ছাদেক,মো.কফিল, সম্ভু চৌধুরী,অনুপ দাশ ও মো.হেলাল।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...