মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

রাতে ফোন পেয়ে সকালে ত্রাণ নিয়ে হাজির জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

টানা ছয়দিনের বৃষ্টিপাতে চার নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও এলাকায় প্রায় জায়গা  পানির নিচে নিমজ্জিত । এতে গত কয়েকদিন ধরে নিদারুণ কষ্টে সময় পার করছে কয়েক হাজার বাসিন্দা। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে নগরের চার নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উত্তর চান্দগাঁও এলাকায় চলমান বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধ গরিব-অসহায় ৩০০ পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ এই প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, এক কেজি করে ডাল, তেল, লবন, চিনি, মরিচ, ধনিয়া, হলুদের গুড়াসহ আরও কয়েকটি ভোগ্যপণ্য।বিপদের এমন সময়ে উপহারের প্যাকেটটি হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অসহায় মানুষ।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘টানা বর্ষণে উত্তর চান্দগাঁও এলাকার বেশ কয়েকটি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে চরম কষ্টে পড়েছেন বাসিন্দারা। তারা আমাকে গতকাল তাদের দুরাবস্থার কথা জানায়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী তাই আজ ৩০০ পরিবারের মাঝে মানবিক সহায়তার বিশেষ প্যাকেট তুলে দিয়েছি। এই প্যাকেট দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ চলতে পারবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতেও তা চলমান থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রাসয়হান, চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার মো. মাসুদ রানা, এনডিসি হুছাইন মুহাম্মদ, স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাসসহ প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন,...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে শহরের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে টানা বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা হয়নি : মেয়র শাহাদাত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মনিটরিংয়ের কারণে দুই দিনের টানা বৃষ্টিতেও...

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য...

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙামাটিতে জেলা প্রশাসনের মাইকিং

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙামাটির বিভিন্নস্থানে পাহাড়...

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী...

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...