বুধবার, ৮ জুলাই ২০২৬

পৌনে এক কোটি টাকার মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বাসের যাত্রী সেজে কক্সবাজার থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও মাদক নিয়ে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের ইয়াবা, আইস, গাঁজা, ফেনসিডিল ও বিদেশি মদও উদ্ধার করা হয়।

বুধবার ভোরে নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, যাত্রী সেজে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে এসব মাদক পাচার করে আসছেন চক্রটি।

গ্রেপ্তার চার সদস্য হলেন : মুন্সিগঞ্জের মো. সোয়াইব সরকার (৪৮), কক্সবাজারের মো. দিলদার প্রকাশ নাইগ্যা (৪১), মো. তৈয়ব (২৮) ও মো. রফিক (৪০)।

পুলিশ জানায়, বাসযাত্রী সেজে ঢাকায় মাদক পাচারের সময় মুরাদপুর মোড়ে পুলিশের তল্লাশিতে ধরা পড়ে সোয়াইব ও দিলদার। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন কলসী দীঘির মুখ এলাকা থেকে রফিক ও তৈয়বকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ ও ৪ গ্রাম আইস এবং মাদকবিক্রির নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মুরাদপুরে একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। মূলত তারা যাত্রী সেজে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছে। এদেরমধ্যে দুই জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭৯ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...