শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে প্রধানমন্ত্রীর উপহারের আরও ৬৫ ঘর হস্তান্তর

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের নতুন আরও ৬৫টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস জানান, প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনার বাস্তবায়নে রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরও ৬৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড় উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। আজ হস্তান্তরিত ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ দাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম সহ সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে...

সর্বশেষ

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...