বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ওমরাহযাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদি আরবের

- Advertisement -
Single page 1st Paragraph

ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়ে টুইট করেছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থি। অতএব হে আল্লাহর অতিথিরা, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।

এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল দেশটি।

এদিকে পবিত্র মসজিদ কাবা এবং মসজিদে নববীর দেখভালের জন্য আলাদা সরকারি অফিস খুলেছে সৌদি আরবের মন্ত্রিসভা।

মঙ্গলবার (৮ আগস্ট) ‘দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’ নামের এ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। অর্থনৈতিকভাবে অফিসটি স্বাধীন থাকবে এবং এটি সরাসরি সৌদি বাদশাহ সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...