রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

১৭ আগস্ট শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ১৭ আগস্ট দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা । গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকার আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর ৪৩ দিন পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠান উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান।
দীপু মনি আরো জানান, এবার দেশের ১১ টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশ নিবে। পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছাত্র ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন ছাত্রী। দেশের ৯ হাজার ১৬৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ২ হাজার ৬৫৮ টি কেন্দ্র স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন।
তিনি বলেন, চলতি বছর দেশের ৯ টি সাধারণ শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ২৫১ জন ছাত্র ও ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ছাত্রী। মোট ৪ হাজার ৬৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৫৩৫ টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরো বলেন,আলীম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৮ হাজার ৩১ জন। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী। আলীম পরীক্ষায় মোট ২ হাজার ৬৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৪৪৯ টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে ।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন। এর মধ্যে ১ লাখ ৯ হাজার ৫৭৩ জন ছাত্র ও ৪৩ হাজার ১৪৪ জন ছাত্রী। ১ হাজার ৮৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৬৭৪ টি কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি আরো জানান, দেশের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে। এ কারণে আগামী ৯ ও ১০ আগস্ট বান্দরবান,খাগড়াছড়ি,কক্সবাজার ও চট্টগ্রাম জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...