বুধবার, ৮ জুলাই ২০২৬

ভারি বর্ষণে চবিতে পাহাড়ধস, বন্ধ শাটল ট্রেন

- Advertisement -
Single page 1st Paragraph

টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন জায়গায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রেললাইনের পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে শাটল ট্রেন। পাহাড় ধসের ঘটনায় একটি বসতঘর ভেঙে একজন আহতের খবর পাওয়া গেছে।

পাহাড় ধসের পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ, বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। এতে চবি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা যোগাযোগ অনুপযোগী হয়ে পড়েছে।

গত ৪-৫ দিনের ভারি বৃষ্টিপাতের ফলে রবিবার রাতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় রোড, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সংলগ্ন একটি পাহাড়, সমাজবিজ্ঞান অনুষদের পাশের রাস্তায়ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এছাড়া ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন রাস্তায় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে, অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের গোলপুকুর পাড়ে পাহাড় ধসে অর্ধেক রাস্তা বন্ধ আছে। তিন নম্বর গোডাউনের পেছনে, স্বাধীনতা ভাস্কর্যের সামনেসহ বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।

চবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, শাহী কলোনিতে একটি বাসার ওপর পাহাড় ধসে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে মানুষগুলোর কিছু হয়নি। আমরা তাদের সেখান থেকে সরে বিশ্ববিদ্যালয় কলেজে আশ্রয় নিতে বলেছি। পাহড়ের পাদদেশে থাকা সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে পাহাড় ধসের বিষয়ে আমরা আগেও মাইকিং করেছিলাম। আজ আবার মাইকিং করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, যেখানে যেখানে গাছ পড়েছে, ব্লক আছে, সেগুলো সরানোর ব্যবস্থা চলছে। পাহাড় ধসে একজন আহত হয়েছে। সবকিছু স্বাভাবিক করতে আমরা কাজ করছি।

এদিকে রেললাইনের ওপর জলাবদ্ধতার জন্য সোমবার সকালে চবির একটি শাটল ট্রেন ফতেয়াবাদ স্টেশনে আটকা পড়ে। আরেকটি ট্রেন নগরীর ষোলশহরে ছিল। বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেনই ক্যাম্পাসে এসে পৌঁছাতে পারেনি।

এ বিষয়ে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘রেললাইনের ওপরে পানি উঠে গেছে। ট্রেন ফতেয়াবাদ স্টেশন পর্যন্ত এসে আর চলতে পারেনি। তাই ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে।’

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...