শনিবার, ১ আগস্ট ২০২৬

হনুমান পাচারের দায়ে চকরিয়ার বাস চালকের কারাদন্ড

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিপন্ন ও বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে পুলিশ। এটি পাচারের দায়ে এস আরম পরিবহণের বাস চালক মো: জসীম উদ্দীন (৪০) নামে একজনকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত বাস চালক মো: জসীম উদ্দীন (৪০) কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পোঁচপাড়া এলাকার মৃত সামছুল আলমের ছেলে।

বৃহস্পতিবার (৩রা আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্স এর ভিতর থেকে বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি উদ্ধার করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকমো: জসীম উদ্দীনকে দুই মাসের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মহাবিপন্ন বিরল প্রজাতির চশমা পরা হনুমানটি চকরিয়া রুট দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্যবহার করে ঢাকায় নেওয়া হচ্ছিলো। পরে সেখান থেকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল। গোপন সংবাদ পেয়ে এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি হনুমান উদ্ধার করে ওই পাচারকারীকে আটক করা হয়েছে৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে মো: জসীম উদ্দীন (৪০) চকরিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। সেখান থেকে ঢাকায় তারপর কৌশল বিদেশে পাচারের জন্য নেওয়ার পরিকল্পনার কথাও জানান।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...