রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

২১ দিনে গড়াল শিক্ষকদের আন্দোলন, আমরণ অনশনের সিদ্ধান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন ২১ দিনে গড়ালো।
সোমবার (৩১ জুলাই) টানা ২১ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। প্রতিদিনের মতো আজ সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এদিকে, ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সোমবার আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষকরা। আজকের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে মঙ্গলবার (১ আগস্ট) থেকে কাফনের কাপড় পড়ে আমরণ অনশনে যাবেন তারা।

শিক্ষক নেতারা বলছেন, তাদের দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন রয়েছে। এ জন্যই তিনি জাতীয়করণের লক্ষ্যে দুটি কমিটি গঠন করে দিয়েছেন। এখন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে শর্তহীন পাঁচ মিনিটের সাক্ষাৎ চান।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ব্যাপক আনাগোনা চোখে পড়ে। বেলা গড়াতেই পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিভিন্ন জেলার ব্যানারে দলে দলে স্লোগান দিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন শিক্ষকরা। অন্যদিনের তুলনায় আজ শিক্ষিকাদের সংখ্যাও তুলনামূলক বেশি।

কুষ্টিয়ার কুমারখালী থেকে আসা শিক্ষক বদরুল আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী আজ যদি আমাদেরসাক্ষাতের জন্য না ডাকেন, আগামীকাল থেকে আমরা কাফনের কাপড় পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেবো। হয় দাবি আদায় করে ফিরবো, না হয় কাফনের কাপড়েই আমাদের লাশ ফিরবে।’

বগুড়ার শেরপুর থেকে আসা আলপনা বানু বলেন, আমাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, তা নিরসনের দাবি জানাচ্ছি। এই যে টানা ২০ দিন আমরা এখানে বসে আছি, দেশে কি কোনো সরকার নেই? শিক্ষকদের এই কষ্ট কেউ কি দেখছে না, কারও কি চোখে পড়ছে না? সাড়ে ১২ হাজার টাকা বেতনে আমরা কীভাবে চলবো? আমরা চাই, জাতীয়করণের মাধ্যমে দ্রুত আমাদের এ বেতন বৈষম্য দূর করা হোক।

বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া বলেন, ‘আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকেই আমরা কোনো সুখবর পাবো। তারপরও যদি প্রধানমন্ত্রী যদি আমাদের না ডাকেন, কাল থেকে শিক্ষকরা আমরণ অনশন করবে।’

এই বিভাগের সব খবর

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

সর্বশেষ

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...