সোমবার, ১৫ জুন ২০২৬

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর খুন, খুনি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে বাবার অফিস কক্ষে নিয়ে ধর্ষণের পর খুনের অভিযোগে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের ছেলে এরফানকে (১৭) আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয় এবং এরফানকে আটক করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।আটক মোহাম্মদ এরফান হ্নীলা পূর্ব পানখালীর বাসিন্দা ও দারুস সুন্নাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলী আহমদের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়া থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারিহা খানম জেরিনকে (৮) অপহরণ করা হয়। পরে ভিকটিমের মায়ের কাছে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে এবং মুক্তিপণ না দিলে সকালে মেয়ের লাশ পাবে বলে জানায়।

তিনি আরও জানান, এ ব্যাপারে র‌্যাব-১৫ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে আটকের জন্য তৎপরতা চালায়। ২৪ ঘণ্টার মধ্যে শিশুটির লাশ উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত মোহাম্মদ এরফানকে (১৭) আটক করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে এরফান জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফারিহা বাড়ির পাশে একটি দোকানে গেলে এরফান খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে দারুস সুন্নাহ মাদ্রাসায় তার বাবার অফিস কক্ষে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করে। এতে ভিকটিমের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দঁড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে ফারিহার পরা কাপড়-চোপড় পলিথিনে করে এরফানের বাসার পাশে একটি নালায় লুকিয়ে ফেলে এবং গভীর রাতে লাশটি মাদ্রাসার পেছনে একটি নর্দমায় ফেলে চলে আসে। এরফান বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য অপহরণের ঘটনা সাজিয়ে মুক্তিপণের টাকা দাবি করে বলে স্বীকার করেছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...