রবিবার, ২৮ জুন ২০২৬

লামায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ ব্যবসায়ী নিহত : আহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় দুইটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো ২ মোটর সাইকেল আরোহী। বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছড়া এলাকার নাছির উদ্দিনের বাড়ির পাশে এ দূর্ঘনা ঘটে। নিহত মো. সেলিম বামহাতির ছড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী সেলিম মোটর সাইকেল যোগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দ্রুত গতিতে ছেড়ে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিমসহ অপর মোটর সাইকেল আরোহী মো. ফরিদুল আলম ও মাইনুদ্দিন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী মো. সেলিমকে মৃত ঘোষনা করেন। এদিকে স্থানীয় পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার যোহরের নামাজের পর নিহত সেলিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানা গেছ।
দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী সেলিম নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...