শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

‘ডিজিটাল কাস্টমসে স্বল্প জনবলে বেশি কাজ সম্ভব’

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক কাস্টমস দিবসে বক্তারা বলেছেন, ‘তথ্য-সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ করা গেলে চলমান কোভিড পরিস্থিতিতে স্বল্পসংখ্যক জনবল নিয়েও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিপুল পরিমাণ কার্যক্রম সহজে সম্পাদন করা সম্ভব হবে।’

বুধবার বিকাল ৩টায় কাস্টম হাউসের মিলনায়তনে আন্তর্জাতিক কাস্টমস দিবসে চট্টগ্রাম কাস্টম হাউস আয়োজিত ‘তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে সভায় বক্তারা এ অভিমত দেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর আপিল ও অব্যাহতি) মো. আবদুল মজিদ, বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার (অঞ্চল-১) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান ও উইম্যান চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী।

আন্তর্জাতিক কাস্টমস দিবসের আহ্বায়ক ও কাস্টমস এক্সাইজ ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. আবু নুর রাশেদ আহম্মেদ। সেমিনারে আন্তর্জাতিক কাস্টমস দিবসের ওপর নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডবিøউসিও) ১৮২টি সদস্য দেশ দিবসটি উদযাপন করেছে।

সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাজস্ব আহরণের পাশাপাশি বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশীয় শিল্প সুরক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য সংরক্ষণের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ কাস্টমসের গুরুত্ব অপরিসীম। তাই ডিজিটাইলাইজেশনের মাধ্যমে তথ্য-সংস্কৃতির বিকাশ ঘটানো গেলে চোরাচালান রোধ এবং মানি লন্ডারিং প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কাস্টমস বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...