রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আগামী জাতীয় নির্বাচনের আগে আরও দুটো আন্তর্জাতিক পর্যবেক্ষক দল আসবে:ইএমএফ

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে,আগামী ২৮ জুলাই ও১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরো দুটি দল বাংলাদেশ সফর করবে।আজ ২৪ জুলাই সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ ফোরাম (ইএমএফ) এ কথা জানিয়েছে।তাঁরা বলেছেন,তাঁদের আমন্ত্রণে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দল বাংলাদেশ সফর করবে।খবর ইউএনবির। ইএমএফ জানায়,২৮ জুলাই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড,দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের ৬ সদস্যের প্রতিনিধি দল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আসবে।তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে একটি প্রতিবেদন প্রকাশ করবেন।প্রতিনিধি দলে থাকছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক টেরি এল ইসলে,আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পল,দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মী পার্ক চুং চাং,জাপান থেকে সমাজকর্মী ইউসুকী সুগু,যুক্তরাজ্যের লেখক ও গবেষক মাইকেল জন শেরিফ এবং চীনের রাজনৈতিক বিশ্লেষক এন্ডি লিন।

এরপর আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বীতিয় টিম বাংলাদেশে সফর করবেন। ঐ দলে থাকবেন মালদ্বীপ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশের প্রতিনিধিরা। আগামী ২৮ জুলাই যে পর্যবেক্ষক দল আসছে, এর নেতৃত্ব দেবেন আয়ারল্যান্ড থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাজনীতি বিষয়ক সিনিয়র সাংবাদিক নিক পউল।সফরকালে প্রতিনিধি দলটি ২৯ জুলাই সকালে নির্বাচন-পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবে।৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে,প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে মতবিনিময় করবেন।আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পর্যবেক্ষক দলের সদস্যরা। তাঁরা বাংলাদেশ আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি (জাপা), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ, ইসলামী ঐক্যজোট সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। উল্লেখ্য,এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে জার্মানি, নেপাল, ভারত ও ভুটান সহ চার দেশের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রথম টিম বাংলাদেশ সফর করে। টিমের সদস্যরা, বাংলাদেশ নির্বাচন কমিশন সহ দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মতবিনিময় করেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...