শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে শহর সমাজসেবার সেমিনার

- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) খাগড়াছড়ির রামগড় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের কার্যক্রম উদ্বোধন ও মূল প্রবন্ধ উপস্থাপনা করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন। সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক পরিচালিত বর্তমান কর্মসূচি ও দক্ষতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করেন সমাজসেবা অধিদপ্তরের আগারগাঁও ঢাকার উপপরিচালক মো.নাসির উদ্দিন ও সমাজসেবা অধিদফতর ঢাকার সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। উপজেলা শহর শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপ-পরিচালক রোকেয়া বেগম।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কতৃর্ক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণের কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করা হয় এবং দরিদ্র জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের মাধ্যমে মুলধারায় নিয়ে আসা ও তাদের জীবনমানের উন্নয়ন করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সেই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা গড়ে তুলে দেশের বাহিরেও কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আস্বস্থ করেন বক্তারা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...