মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা :ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের নাম শেখ হাসিনা। তার কমিটমেন্ট, সততা, নৈতিক সাফল্য, প্রশাসনিক দক্ষতা, সাহস, দৃঢ়তা, শিক্ষা, সবমিলিয়ে তিনি সবার সেরা।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই সময়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিতে চায় না। আবার যারা পরীক্ষা দেয়, তারা ভালো ফলাফল করতে পারে না। প্রিলিতে টিকলে লিখিত পরীক্ষায় টিকতে পারে না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে বাদ পড়ে। এসব বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবই কষ্ট দেয়। তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই প্রশ্ন করেন- আমাদের ছেলে মেয়েরা কেন পড়াশোনা করে না, বিসিএস পরীক্ষায় অংশ নেয় না? কারো ভালো ফলাফলের সংবাদ পেলেই সঙ্গে সঙ্গে তিনি বলেন- ‘বিসিএস দাও।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের সচিবালয়ে আরো কোয়ালিটি সম্পন্ন লোক দরকার। কিছু ব্যক্তি নানা কায়দা-কৌশলে দেশের প্রশাসনের উচ্চপর্যায়ে অধিষ্ঠিত হয়েছে।, দিনের পর দিন তারা দায়িত্বে অবহেলা করে ব্যক্তিগত ফায়দা লুটেছে। সেসব পর্যায়ে মেধা ও মানসম্পন্ন লোক প্রয়োজন। এজন্য মেধাবী শিক্ষার্থীদের বিসিএসের প্রতি আগ্রহী হতে হবে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...