চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই চট্টগ্রামের ব্যুারো প্রধান ও বিশেষ প্রতিনিধি চৌধুরী ফরিদের শ্বশুর আলহাজ্ব জমির উদ্দিন আহমেদ (৭৫) ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাকলিয়া ডিসি রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
বৃহস্পতিবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় কদম মোবারক জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুম আলহাজ্ব জমির উদ্দিন আহমেদ সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সপ্যাল অফিসার ছিলেন।
আলহাজ্ব জমির উদ্দিন আহমেদ এর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

