শনিবার, ১১ জুলাই ২০২৬

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা ফিরেছে সাগরে প্রাণচাঞ্চল্য জেলে পাড়ায়

- Advertisement -
Single page 1st Paragraph

টানা ৬৫ দিন বন্ধ থাকার পর রোববার (২৩ জুলাই) মধ্যরাত থেকে উঠে যাচ্ছে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। সোমবার (২৪ জুলাই) থেকে ফের সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম উপকূলের কয়েক লাখ জেলে।

দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকার পর এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেপাড়ায় আবারও ফিরেছে প্রাণচাঞ্চল্য। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পরিচালিত গবেষণা মতে, মে মাসের শেষের দিক থেকে জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে বিচরণরত মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রজননকাল। এ কারণেই সাগরের মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজসম্পদ রক্ষার পাশাপাশি ভাণ্ডার বাড়াতে দীর্ঘসময় মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞারোপের সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এর পরিপ্রক্ষিতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন বঙ্গোপসাগর থেকে মাছ আহরণ বন্ধ থাকায় এবার বেশি মাছ পাবেন বলে আশাবাদী জেলেরা। তারা বলছেন, সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কারণে দু’মাস ধরে আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। তারা আরও বলেন, ৬৫ দিনের অবরোধকালীন আমরা সাগরে মাছ ধরা বন্ধ রাখলেও পার্শ্ববর্তী ভারতের জেলেরা আমাদের জলসীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়।

তাই নিষেধাজ্ঞাকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন রোধেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ফিসারীঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমিনুল হক বাবুল সরকার বলেন, দীর্ঘ ৬৫ দিন মানবেতর জীবনযাপন করেছেন জেলেরা। কিন্তু সেই দুঃখের দিন শেষ হচ্ছে আজ রাত থেকে। এরই মধ্যে অনেক জেলে মাছ ধরার জন্য প্রস্তুতি সেরে রেখেছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার পর জেলেপাড়ায় আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এসময় জেলেদের প্রণোদনা বাড়ানোসহ নিষেধাজ্ঞাকালীন গভীর সাগরে প্রশাসনের টহল বাড়ানো এবং পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...