রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চুয়েট ভিসির সাথে সাংবাদিক সমিতির নতুন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে চুয়েট সাংবাদিক সমিতির ২০২৩-২৪ সালের জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ২৩শে জুলাই (রবিবার) ২০২৩ খ্রি. সকাল ১১:৩০টায় ভাইস চ্যান্সেলরের  কার্যালয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান ফাহাদ ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নেতৃত্বে উক্ত সাক্ষাৎ হয়। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে ভাইস চ্যান্সেলরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য যে, গত ২০শে জুলাই ২০২৩ খ্রি. চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দৈনিক আমাদের সময় ও বাংলাদেশ টুডে প্রতিনিধি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক সমকাল প্রতিনিধি গোলাম রব্বানী নির্বাচিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিন প্রতিনিধ তাসনিয়া মাসিয়াত, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হাবিব আসলাম, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি জেরিন সুলতানা, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি ফাহিম উদ্দিন, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক প্রথম আলো প্রতিনিধি তানবির আহমেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি বাংলাদেশ প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক যুগান্তর প্রতিনিধি সজিব কুমার কর ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি আসহাব লাবিব।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...