রবিবার, ২ আগস্ট ২০২৬

চকরিয়ায় অটোরিকশা উল্টে এনজিও কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশা উল্টে গোলাম রহমান (৪৭) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকার কালা মিয়ার ছেলে ও এনজিও সংস্থা ‘কোস্ট’ এর কর্মকর্তা ছিলেন। নিহতের পরিবার সূত্রে জানান, চকরিয়ার ডুলাহাজারায় কর্মস্থলে যাওয়ার জন্য সিএনজি সকালে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় উঠে গোলাম রহমান। অটোরিকশাটি চিরিঙ্গা-বদরখালী সড়কের চোঁয়ারফাঁড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এসময় গুরুতর আহত হয় গোলাম রহমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জব্বার বলেন, দুর্ঘটনার খবর স্থানীয়দের থেকে জানলেও নিহত পরিবারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি, মরদেহও না জানিয়ে নিয়ে গেছে। এরপরও বিষয়টি তারা গুরুত্বসহকারে দেখছেন। তবে, কেউ অভিযোগ করলে পরবর্তী আইনগত করণীয় নির্ধারণ করা হবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...