শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত সদস্য

 কক্সবাজার টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। সোমবার (১০ জুলাই) রাত ২ টার দিকে সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া পাড়া’র মৃত মোহাম্মদ আলী’র ছেলে আকতার হোছন (৪০), খানকার ডেইলের মৃত হাজী আমীর হামজা’র ছেলে মোঃ ইউনুছ (৫৮), চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালী’র নবাব মিয়া’র ছেলে মোঃ সোহেল (২৩)।
সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, টেকনাফ সাবরাং কুরাবুইজ্জ্যা পাড়া এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল অস্ত্র-সস্ত্র নিয়া ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এরুপ সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ এর দুটি টীম অভিযান পরিচালনা করে এক রাউন্ড গুলি’সহ একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, লম্বা ছোরা, রাম দা, কিরিচ, ও তিনটি লোহার রড এবং ডাকাতির কাজে ব্যবহৃত টমটম গাড়ীটিও জব্দ করা হয়। এই ডাকাত দলের সদস্যরা বিত্তশালীদের টার্গেট করে অপহরণ ও ডাকাতি করতেন। আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেন দীর্ঘদিন ধরে তারা ডাকাতির সাথে জড়িত।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...