রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন পর্তুগিজ নাগরিক। শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাংলাদেশি কর্মী শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহিম আখন্দ (৪১) মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ১ পর্তুগিজ নাগরিককে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিসবনে পাঠানো হয়েছে। আহত অন্য ২ পর্তুগিজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত বাংলাদেশি শাহিনুর রহমানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

বাংলাদেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মো. রাসেল আহমেদ। তিনি বলেন, শাহিনুর রহমান ও ইব্রাহিম আখন্দ সান্তারাইম শহরে পর্তুগিজ মালিকাধীন একটি ওয়ার্কশপে কর্মী ছিলেন। ৪ দিন আগে তারা নতুন ওই প্রতিষ্ঠানে যোগ দেন। তাদের মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতারা যোগাযোগ করছেন।

তবে এ বিষয়ে বাংলাদেশে নিহত প্রবাসীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...