শনিবার, ১ আগস্ট ২০২৬

টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণ রোধে উদ্বুদ্ধ করণ সভা

- Advertisement -
Single page 1st Paragraph

টেকনাফে মাদক, মানবপাচার ও অপহরণ রোধে উদ্বুদ্ধ করণ সভা টেকনাফে মাদক, মানবপাচার, অপহরণ রোধ ও এলাকার সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের উদ্যোগে শনিবার (৮জুলাই) বেলা ১১ টায় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ডের মেম্বার শাহ আলমের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদক পাচারকারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে। এরা সমাজের ব্যাধী। এক্ষেত্রে এলাকার মানুষের অগ্রনী ভুমিকা দরকার। বিশেষ করে জনপ্রতিনিধিরা চাইলে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। যারা মাদক, মানব পাচারে জড়িত সে সব অপারাধীদের রেহাই না দিয়ে আইন শৃংখলা বাহিনীকে সঠিক তথ্য প্রদান করে আইনের আওতায় আনা সম্ভব। এছাড়া টেকনাফের বিভিন্ন এলাকায় দিন দিন অপহরণ ঘটনা বেড়েই যাচ্ছে । ফলে আতংকে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। তাই টেকনাফকে সুরক্ষিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে। সবাই প্রধান অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারি নাথ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টেকনাফ মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক আমজাদ হোসেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান- ১ জহির উদ্দিন, রশিদ আলম মেম্বার, রানু আক্তার মেম্বার, গ্রাম পুলিশ মনছুর আলম, সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ কবির, কার্যকরী সভাপতি মুহাম্মদ জুবাইর, আনন্দ টিভির টেকনাফ প্রতিনিধি শহিদ উল্লাহ, মাওঃ সাইফুল্লাহ প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল আহমদ মেম্বার, লাইলা বেগম মেম্বার, কক্সবাজার ৭১ স্টাফ রিপোর্টার মো. ইউনুছ অভি, ওবাইদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...