রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে তামিম, সঙ্গে আছেন মাশরাফি

- Advertisement -
Single page 1st Paragraph

সবাইকে অবাক করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট মহল। তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ডেকেছেন। তার ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার।

মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি মুর্তজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কি না সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট গোষ্ঠী। শুক্রবার বিকালের দিকে গণভবনে গেছেন তামিম।

এর আগে তামিমের হুট করে নেওয়া সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভার পর সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’

তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তার পর তার ভাই নাফীসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...