সোমবার, ১৫ জুন ২০২৬

১১ কাউন্সিলরদের লিখিত অভিযোগ

একই কর্মস্থলে ১৭ বছর চকরিয়া পৌর সচিব মাসউদ

- Advertisement -
Single page 1st Paragraph

 চকরিয়া পৌরসভার নানা কারণে আলোচিত সচিব মাস-উদ মোরশেদ বদলি হলেও ঘুরে-ফিরে ১৭ বছর ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে থেকে যাচ্ছেন। তার বিরুদ্ধে একেক সময় একেক রকমের অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে থাকেন তিনি।

এবারও নানা অনিয়ম দূর্নীতি ও স্বেছাচারিতার অভিযোগ এনে অন্যত্রে বদলি চেয়ে পৌরসভার ১১ কাউন্সিলর লিখিত আবেদন করেছেন স্থানী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। অভিযোকারী কাউন্সিলররা হলেন, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুচ্ছফি, ২নং ওয়ার্ডের সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এএইচএম ইফতেকারুল ইসলাম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুচ সালাম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মুজিবুল হক, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন, ১, ২ ও ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম, ৪, ৫ ও ৬নং নারী কাউন্সিলর ফারহানা ইয়াসমিন ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। অভিযোগে জানাযায়, দীর্ঘ ১৭ বছর ধরে চকরিয়া পৌরসভায় কর্মরত রয়েছেন সচিব মাস-উদ মোরশেদ। তিনি যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, পৌরসভার মেয়র যেনিই হন তিনিই জিম্মি হয়ে পড়েন তার কাছে।

অনেক কাউন্সিলর পৌরসভার উন্নয়নে তার অনিয়ম ও স্বেচ্ছাসারিতার প্রতিবাদ করলে তাদের নানাভাবে হুমকি ধমকি দেন। জানা যায়, অবৈধভাবে টেন্ডার বাণিজ্য করার পাশাপাশি পৌরসভার কিচেন মার্কেটে বাণিজ্য, ফুটপাত বাণিজ্য, সড়ক বাণিজ্য শালিস বাণিজ্যও রয়েছে সচিবের হাতে। এছাড়া পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের বরাদ্দকৃত অর্থ থেকে কমিশন হাতিয়ে নিচ্ছেন তিনি।

পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজের লোক দিয়ে টেন্ডার বাগিয়ে নিয়ে নিজেই ঠিকাদারী কাজ করে যাচ্ছেন। তাঁর এসবে অতিষ্ঠ হয়ে চকরিয়া পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১১জন কাউন্সিলর স্থানী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন। তারা অতি দ্রæত সময়ে এ দূর্নীতিবাজ সচিব মাসউদ মোরশেদকে অন্যত্রে বদলির দাবি জানান। এদিকে চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোরশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে অবগত নয় বলে জানান।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...