রবিবার, ২৮ জুন ২০২৬

ইয়াবা কারবারে মানবাধিকার কর্মী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে মানবাধিকার কর্মী পরিচয়ধারী মো. নাছিবুর রহমান (৪৩) নামে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭।

এসময় তার ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ও অ্যাডাপ্টারের ভিতর থেকে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত রোববার রাত পৌনে নয়টার দিকে বাকলিয়া থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাছিবুর ফরিদপুর জেলার গোয়াল চামুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, যাত্রীবাহী বাসযোগে মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসার খবরের ভিত্তিতে রোববার রাত পৌনে নয়টার দিকে বাকলিয়া থানা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় কথিত মানবাধিকার কর্মী মো. নাছিবুর রহমানের হেফাজতে থাকা ট্রলিব্যাগের ভিতরে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে নাছিবুর স্বীকার করেন দীর্ঘদিন যাবৎ মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে বিশেষ কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ ৮৯ হাজার টাকা।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...