রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জলবায়ু অভিযোজন প্রকল্প পরিদর্শনে জাতিসংঘ ডেপুটি সেক্রেটারি জেনারেল

- Advertisement -
Single page 1st Paragraph

স্থিতিস্থাপকতা ও জলবায়ু পরিবর্তন অভিযোজনে স্থানীয় পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের কাজ প্রত্যক্ষ করতে বাগেরহাটের মোংলা সফর করেছেন সংস্থাটির ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং টেকসই উন্নয়ন গ্রুপের চেয়ারম্যান আমিনা জে মোহাম্মদ।

মঙ্গলবার(৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে মোংলা সফর করেন তারা।

সফরকালে তিনি জলবায়ু অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন সরকার, ইউএনডিপি এবং ইউএনসিডিএফ দ্বারা ২০১৬ সালে তৈরি করা ‘ক্লাইমেট চেঞ্জে স্থানীয় সরকার উদ্যোগ’ (এলওজিআইসি) প্রকল্প প্রত্যক্ষ করেন। এই প্রকল্পের মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং তাদের স্থিতিস্থাপকতা তৈরি করতে ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে স্থানীয় পদক্ষেপ নিতে সক্ষম করে তোলে।

ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদ তার সফরকালে কমিউনিটির নেতৃত্বে জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্যোগের সঙ্গে প্রথম প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি এলওজিআইসি প্রকল্প থেকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা পেয়ে উপকৃত হওয়া স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। জলবায়ু স্থিতিস্থাপকতা তহবিল (সিআরএফ) এবং সক্ষমতা-নির্মাণ উদ্যোগের মাধ্যমে, স্থানীয় জনগণ লোনা জলের মাছের পলি-কালচার, সবজি চাষ, ভেড়া এবং হাঁস পালনের মতো অভিযোজিত ব্যবস্থায় জীবন যাপন করছেন।

ইউএনডিপির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এছাড়া তারা কাছাকাছি স্কুলে স্থাপিত একটি কমিউনিটি রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেমের মাধ্যমে নিরাপদ এবং বিশুদ্ধ পানীয়র সুবিধা পাওয়া প্রকল্প প্রত্যক্ষ করেন। যার মাধ্যমে প্রায় ২০০ পরিবার উপকৃত হচ্ছে।

আমিনা মোহাম্মদ জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরিতে স্থানীয় নেতৃত্ব, উদ্ভাবন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানের গুরুত্ব তুলে ধরে জলবায়ু পরিবর্তন অভিযোজনে গুরুত্বপূর্ণ কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি এই ধরনের উদ্যোগকে সমর্থন করার জন্য জাতিসংঘের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট জরুরি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস, বাংলাদেশে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত, সরকার ও জাতিসংঘের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন...

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...