রবিবার, ২৮ জুন ২০২৬

গভীর শ্রদ্ধায় চট্টগ্রাম গণহত্যা দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

‘চট্টগ্রাম গণহত্যা’ দিবসে সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে আত্মাহুতি দেওয়া রাজনৈতিক কর্মীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)সহ বিভিন্ন সংগঠন।

সোমবার সকালে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে গণহত্যায় শহীদদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে সভায় তারা উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তি করে গণহত্যার বিচারের রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনের সময় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রাম লালদিঘীর ময়দানে যাবার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দু’শতাধিক মানুষ। শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা হিসেবে আলোচিত ঘটনাটি ‘চট্টগ্রাম গণহত্যা’ হিসেবে পরিচিতি পায়।

এরশাদের পতনের পর ১৯৯২ সালে এই ঘটনায় মামলা দায়ের হয়। এ ঘটনার ৩২ বছর পর ২০২০ সালের ২০ জানুয়ারি আদালত মামলার রায় ঘোষণা করে। তবে ঘটনার নির্দেশদাতা হিসেবে আলোচিত তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদা মৃত্যুবরণ করায় মামলা থেকে অব্যাহতি পান। ‘হুকুমদাতা’ কোতোয়ালী থানার তৎকালীন পেট্রল ইন্সপেক্টর পলাতক গোবিন্দ চন্দ্র ম-লের মৃত্যুদ-ের আদেশ হয়। একইসঙ্গে কারাগারে থাকা আরও চারজন তৎকালীন পুলিশ কনস্টেবলের প্রাণদ-ের আদেশ হয়। এরা হলেন- মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, শাহ মো. আব্দুলাহ এবং মমতাজ উদ্দিন।

সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় এক সভায় নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘১৯৮৮ সালে আজকের দিনটিতে ২৪টি মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছিল সামরিক স্বৈরশাসকের বাহিনী। স্বৈরশাসক বিদায় নিয়েছিল, কিন্তু গণতান্ত্রিক সরকারের আমলে নানাভাবে বিচারে বিলম্ব হয়েছে। ৩২ বছর পর গণহত্যার বিচারের রায় হয়েছে। আমরা অবিলম্বে বিচারের রায় কার্যকর দেখতে চাই।’

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, নির্বাহী সদস্য বখতিয়ার উদ্দীন খান, মহব্বত আলী খান, পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ সভায় বক্তব্য রাখেন।

এদিকে গণহত্যায় শহীদদের স্মরণ করে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার নেতারা। সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, ফরিদুল আলম ও অমিতাভ সেন এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়া জেলা আইনজীবী সমিতিসহ আরও বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...